সর্বশেষ:

প্রতিবন্ধী নারী

খুলনার দৌলতপুর থেকে হারিয়ে যাওয়া মধ্যবয়সী প্রতিবন্ধী নারীকে ১৮ মাস পর ফিরে পেল তার পরিবার

প্রতিবন্ধী নারী
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

খুলনার দৌলতপুর থেকে হারিযে যাওয়া মানষিক ও শারীরিক প্রতিবন্ধী মধ্যবয়সী নারীকে প্রায় ১৮ মাস পর ফিরে পেল তার পরিবার। পাইকগাছা উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও কাগজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কে এম আরিফুজ্জামান তুহিন তাকে পরিবারের হাতে তুলে দেন। এনিয়ে গত একবছরে তিনি তিনজন প্রতিবন্ধীকে পরিবারের কাছে তুলে দিয়েছেন। দেড় মাস যাবৎ তার হেফাজাতে রয়েছে ৩০ বছরের বাক ও শারীরিক প্রতিবন্ধী আরও এক যুবক।

জানা যায়,সাতক্ষীরার পদ্মপুকুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে খোদেজা বেগম (৫০) বাগেরহাটের মৃতঃ নূর মোহম্মাদ গাজীর স্ত্রী। সংসারে রয়েছে এক ছেলে মোশাররফ (২০) ও এক মেয়ে রেশমা (১৮)। সে মানষিক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে ২০২৩ সালের প্রথম দিকে খুলনার দৌলতপুর থেকে হরিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। রোববার রাতে ভিলেজ পাইকগাছার বাসন্তী মন্দিরে দেখে স্থানীয় তুষার মন্ডল লস্কর ইউপি চেয়ারম্যান ও কাগুজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কেএম আরিফুজ্জামান তুহিন কে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন।

তিনি ঘটনাস্থল থেকে নিয়ে তার বাড়ীতে নিয়ে যায়। তার কাছ থেকে যেনে শুনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুররা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করেন। এবার তিনি পরিবারের সাথে যোগাযোগ করে তাদের ডেকে এনে সোমবার তার আপন ভাই শহিদুল ইসলামের হাতে তাকে তুলে দেন।এ নিয়ে গত এক বছরে ২ জনকে নিজ পরিবারের হাতে তুলে দিতে পেরেছেন। তার হেফাজাতে আরও এক প্রতিবন্ধী যুবক দেড়বছর ধরে রয়েছে। তার এ প্রতিবন্ধীদের নিয়ে এসব কাজ করার কারণে ইতোমধ্যে তিনি প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাতি পেয়েছেন। চেয়ারম্যান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব মানুষের কথা কেউ ভাবেনা,তাদের পিছে কেউ থাকেনা একারণে আমি প্রতিবন্ধীদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana