সর্বশেষ:

নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামের তুসলুল শরীফের বাড়িতে কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং আন্তর্জাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) বাংলাদেশ, যশোর অঞ্চলের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন উদ্যমী নারী কৃষক মোছাঃ তাসলিমা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ জাকারিয়া, আঞ্চলিক সমন্বয়ক, সিমিট বাংলাদেশ, যশোর অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে স্বল্প সময়ে ও সাশ্রয়ী পদ্ধতিতে ধানের চারা রোপণের কৌশল কৃষকদের হাতে-কলমে প্রদর্শন করা হয়। এতে শ্রমিক সংকট মোকাবিলা, উৎপাদন ব্যয় হ্রাস এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষি কর্মকর্তারা জানান, যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করলে জমিতে সমান দূরত্ব বজায় থাকে, ফলে ফলন ভালো হয়।

এ সময় আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের সুফল তুলে ধরে বক্তব্য দেন কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী। তিনি কৃষকদের সময়োপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।পরে মাঠে নমুনা শস্য কর্তনের মাধ্যমে ফলন পরিমাপ করা হয়। উপস্থিত কৃষকরা নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন এবং আগামী মৌসুমে এ পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana