সর্বশেষ:

পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে নৈশ প্রহরির আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে সাত্তার শেখ (৪৫) নামে এক নৈশ প্রহরি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত সাত্তার শেখ ওই এলাকার বেলায়েত শেখের ছেলে এবং স্থানীয় গজালিয়া মাদ্রাসার নৈশ প্রহরি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে পরিবারের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana