
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক তামিম ইকবাল-এর সঙ্গে ১৫ জুন’২৬ (সোমবার) সৌজন্য সাক্ষাৎ করেছেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু।

সাক্ষাৎকালে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়। এ সময় দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের বিকাশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ক্রিকেট সংগঠক ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এটি একটি অর্থবহ ও ফলপ্রসূ সমাবেশ হিসেবে বিবেচিত হয়। আসজাদুর রহমান মিটু বলেন, দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি ক্রিকেটের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের ভূমিকার প্রশংসা করেন।















