সর্বশেষ:

brikkho-ropon-kormosuchi-udvodon

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

brikkho-ropon-kormosuchi-udvodon
Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে কালিয়ায় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কালিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের এই বৃহৎ বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana