সর্বশেষ:

torunder projuktigoto shikkhar sujug dite hube

তরুণদের প্রযুক্তিবান্ধব শিক্ষার সুযোগ করে দিতে হবে….. এমপি আবুল কালাম আজাদ

torunder projuktigoto shikkhar sujug dite hube
Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)

খুলনা – ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন বিশ্ব প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও কারিগরি শিক্ষা কে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন আমাদের তরুণদের মধ্যে অদম্য মেধা রয়েছে। তাদের এই মেধাকে কাজে লাগানোর জন্য প্রযুক্তিবান্ধব শিক্ষার অনূকূল পরিবেশ ও সুযোগ করে দিতে হবে। সুযোগ পেলে আজকের তরুণরাই আগামীতে কেউ বিজ্ঞানী আবার কেউ উদ্দোক্তা হবে।

এজন্য তিনি তরুণ প্রজন্ম কে প্রযুক্তিনির্ভর ও দক্ষ হওয়ার আহবান জানান। তিনি বলেন শুধু চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্দোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে, যাতে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তিনি ১২ জুন শুক্রবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম ( ইইএসএস) এসইভিসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।

torunder projuktigoto shikkhar sujug dite hobee

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগজী, মুজাহিদুল ইসলাম, আসাদুল ইসলাম, তামিম রায়হান, সোহেল ও আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমপি আবুল কালাম আজাদ সহ অন্যান্য অতিথি বৃন্দ তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী ও বিজ্ঞানের শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana