সর্বশেষ:

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে রেড ক্রিসেন্টের সহায়তা কার্যক্রম

Facebook
Twitter
LinkedIn

গতরাতে খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, হাসপাতালের নিচতলার জেনারেটর/সাবস্টেশন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার পর পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

ঘটনার পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট জরুরি সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগী হিসেবে কাজ করে।

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে রোগী ও স্বজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা, প্রাথমিক সহায়তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana