সর্বশেষ:

খুলনা প্রেসক্লাবের নির্বাচন আজ, ১৫ পদে ২৭ প্রার্থী

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন আজ বৃহস্পতিবার। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোঃ মিজানুর রহমান মিল্টন ও মোহাম্মদ আবু তৈয়ব।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ তরিকুল ইসলাম, মোঃ হেদায়েত হোসেন মোল্লা ও শেখ কামরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ, সোহরাব হোসেন ও আতিয়ার পারভেজ। যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মোঃ বেল্লাল হোসেন সজল; পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও রবিউল গাজী উজ্জ্বল। ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন কাজী মোতাহার রহমান, মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, কে এম জিয়াউস সাদাত, মোঃ আনিস উদ্দিন, সোহেল মাহমুদ, শেখ লিয়াকত হোসেন, মহেন্দ্রনাথ সেন, মোঃ মেহেদী মাসুদ খান ও রাজু আহমেদ। এদিকে ইতোমধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana