
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছার লতায় মুক্তিযোদ্ধা মোঃ ফজর আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল রবিবার সকালে লতা ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে ভিডিও কলের মাধ্যমে সেবা ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন পরিষদ প্রশাসক ফজলে রাব্বী। বরেণ্য অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রধান ডাঃ নজরুল ইসলাম। ইউপি সচিব জাভেদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ইউপি সদস্য ফেরদৌস ঢালী, আমিনা বেগম, সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, মোফাজ্জেল হাওলাদার ও বিজয় সরকার।
সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবং সম্পূর্ণ বিনা মূল্যে সেবা ক্যাম্প থেকে আগত ১৫ জন চোখের রোগীকে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল (তিলক-কুদির বটতলা) খুলনায় অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।















