সর্বশেষ:

পাইকগাছায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন হস্তান্তর

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)

খুলনার পাইকগাছায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অর্থায়নে আর্ত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ২৫ জন দুস্থ ও অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন নারীরা কারোর ওপর নির্ভরশীল না হয়ে নিজের মেধা ও শ্রম দিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে এটাই আমাদের প্রত্যাশা। এসময় উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana