সর্বশেষ:

tibro tapdahe red crisenter manobik sohayota

খুলনায় তীব্র তাপদাহে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা কার্যক্রম

tibro tapdahe red crisenter manobik sohayota
Facebook
Twitter
LinkedIn

 

তীব্র তাপদাহে অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,  খুলনা জেলা ইউনিট।দাকোপ উপজেলায় পরিচালিত তাপদাহ মোকাবিলা কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দোজা বাবুল ও মইনুর রহমান মইন এবং সিনিয়র যুব সদস্য এস. এম. সোহরাব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী তাহসিন হাসান অঙ্কন, আবু তাহের মুস্তাকিম, ফাহিম মোড়ল, ফাহিম মুনতাসির মহিবুল্লাহ ও খায়রুজ্জামান মইন।

tibro tapdahe red crisenter manobik sohayota

কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি, সচেতনতামূলক লিফলেট, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়। পাশাপাশি তাপদাহজনিত ঝুঁকি ও করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়। মানবতার সেবায় নিবেদিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana