
নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩ জুন) সকালে উপজেলা প্রশাসন নড়াইল সদর ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে নড়াইল সদর খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম রাহসিন কবির। এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের কার্যক্রম শুরু হলো।
উ দ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজউদ্দিনের সভাপতিত্বে এ সময় নড়াইল-১ আসন সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল,নড়াইল-২ আসন সংসদ সদস্যের প্রতিনিধি হাফেজ আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান, সদর খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) আহসান কবির, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু,রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ),
নড়াইল জেলা কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















