সর্বশেষ:

shanti songher free roker group nirnoy kormosuchi

কয়রার ইসলামপুর শান্তি সংঘের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

shanti songher free roker group nirnoy kormosuchi
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর শান্তি সংঘের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বুধবার দিনব্যাপী ইসলামপুর মধ্যপাড় জামে মসজিদের পাশে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ ও শিক্ষার্থী বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জেনে নেন।

সংগঠন সম্পর্কে:
ইসলামপুর শান্তি সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এলাকার তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।

সামাজিক কর্মকাণ্ড:
সংগঠনটির সদস্যরা জানান, “আমরা শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, সারা বছর নানা কাজ করি। গরীব ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা, রমজানে ইফতার বিতরণ, পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ এবং প্রতি বছর বিশিষ্ট আলেমদের এনে ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকি।” এলাকাবাসী জানান, শান্তি সংঘের তরুণরা যেকোনো দুর্যোগ ও মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসে। তাদের এই কাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সহযোগিতা করেন। সংগঠনের সদস্যরা জানান, মানুষের কল্যাণে ভবিষ্যতেও তাদের এই ধারাবাহিক সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana