সর্বশেষ:

পাইকগাছা-শিববাটী মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)

উপকূলীয় মৎস্য সমৃদ্ধ খুলনার পাইকগাছায় নতুনভাবে যাত্রা শুরু করলো পাইকগাছা-শিববাটী মৎস্য আড়ৎ। উপজেলা সদরের প্রাণ কেন্দ্র পল্লী বিদ্যুৎ সমিতির উপ কেন্দ্র ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন পাইকগাছা কয়রা সড়কের পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে নতুন এ মৎস্য আড়ৎ।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মন্টু, বিএনপি নেতা আমিনুর রহমান, অধীর কৃষ্ণ মন্ডল, আসাদুজ্জামান ময়না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সাবেক যুগ্ম আহবায়ক রাজীব নেওয়াজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফয়সাল রাশেদ সনি, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা। বক্তব্য রাখেন যুবদল নেতা শহিদুর রহমান, বিএনপি নেতা জাকির হোসেন, আবু হানিফ মিলন, ব্যবসায়ী জাকির হোসেন, বজলুর রহমান, গাজী গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম বজলু ও মনিরুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু রায়হান।

অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সরকারের সময়ে দেশের সবখানে ব্যবসায়ের অনুকূল পরিবেশ বজায় রয়েছে। দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিন্ডিকেট মুক্ত পরিবেশ বান্ধব ব্যবসায়ের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার জন্য নতুন মৎস্য আড়ৎের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য কয়েক বছর আগে নির্ধারিত স্থানে মৎস্য আড়ৎ করা হলে কিছু দিন পর আড়ৎটি বন্ধ করে দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana