সর্বশেষ:

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে তেল মজুদ, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে নির্ধারিত সুলভ মূল্যে চাল বিক্রয় কার্যক্রম ও সার এর ডিলারদের কার্যক্রম মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন।
১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন বাজারে পৃথক পৃথক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলার চাঁদখালী ও মৌখালী বাজারে ৪ জন ডিলারকে কৃষি বিপণন আইন, ২০১৮ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ মোতাবেক মোট ১১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ করা হয়। পরবর্তীতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তারিফুর রহমান ও শরিফুল ইসলাম সহ পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে জ্বালানি তেল বিক্রি বন্ধে, সালের ডিলারের দোকানে ভিজাল সার রোধে এবং খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে নির্ধারিত সুলভ মূল্যে চাল বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়। এসময় তার ব্যবসায়ী অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান চলবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana