সর্বশেষ:

পাইকগাছায় সমাজ সেবক রহমত গাজীর দাফন সম্পন্ন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বান্দিকাটী গ্রামের ( চারা বটতলা সংলগ্ন ) মরহুম বেলায়েত গাজীর ছোট ছেলে, পরোপকারী, সামাজিক ব্যক্তিত্ব, সদাহাস্যজ্জল একজন ভাল মনের মানুষ রহমত আলী গাজী ( ৬৫ ) দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বৃহস্পতিবার ( ৫ মার্চ ) ১৫ রমজান দুপুর আনুমানিক ১টার দিকে দুনিয়ার সফর শেষ করেছেন।( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন )।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১বোন,৩ছেলে,১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগাহী রেখে গেছেন।পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মরহুমের জানাযার নামাজ মাগরিববাদ পৌরসভার গোপালপুর – বান্দিকাটী জামেমসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মরহুমের জানাযার নামাজে শত শত মানুষের উপস্থিতি ছিল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana