সর্বশেষ:

বটিয়াঘাটায় জে এম আই গ্যাস কোম্পানি কর্তৃক অবৈধ দখল উচ্ছেদে এসে পিছু হটল পানি উন্নয়ন বোর্ড

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

খুলনার দাকোপ বটিয়াঘাটা সড়কে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩০ নম্বর পোল্ডারের জমি দীর্ঘদিন ধরে দখল করে সেখানে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করেছে জেএমআই গ্যাস কোম্পানি। দখলের অভিযোগটি পানি উন্নয়ন বোর্ডের নজরে এলে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি নোটিশ জারি করে। তবে এসব নোটিশের প্রতি কোন কর্ণপাত করেনি কোম্পানি কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে একাধিক বার বৈঠকের পর খুলনা পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কাছে সীমানা প্রাচীর ও গেট উচ্ছেদের আবেদন জানান। এর আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ ও মোটা অংকের অর্থের বিনিময়ে প্রতিবারই উচ্ছেদ অভিযানের হাত থেকে রেহাই পেয়ে যায় কোম্পানিটি। স্থানীয়দের আরো অভিযোগ, সরকারি জমির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন জমিও দখল করেছে গ্যাস কোম্পানি।

এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। সর্বশেষ বৃহস্পতিবার ৫ই মার্চ ২০২৬ খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উচ্ছেদ অভিযানে যান। উচ্ছেদ অভিযানের তথ্য সংগ্রহ করতে গেলে কোম্পানির সিকিউরিটি গার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাদের ভেতরে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। কাগজপত্রের জটিলতার কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানান জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো : শোয়েব শাত- ঈল -ইভান, খুলনা পানি উন্নয়ন বোর্ডের এসডি রিফাদ আহমেদ, এসও সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana