সর্বশেষ:

ঘোড়াঘাটে দূটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাইকগাছার দু”জন নিহত ; স্বজনদের আহাজারি

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )

দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মরহুম শহিদুল ইসলাম সানার ছেলে শরিফুল সানা (৪৩) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং তার ভাইরা জিলেজ পাইকগাছা গ্রামের মোঃ হানিফ মোড়ল (৫০) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

তারা দুজনেই ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন। ব্যবসায়িক কাজ শেষ করে(তরমুজ বিক্রি) দিনাজপুর থেকে ফেরার পথে দিনাজপুর ও বগুড়ার সংযোগস্থল বিরামপুরে পৌঁছালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষি বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana