সর্বশেষ:

আমেরিকান রেড ক্রসের প্রতিনিধি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট পরিদর্শন করেন

Facebook
Twitter
LinkedIn

মানবিক কার্যক্রম জোরদার ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমেরিকান রেড ক্রসের একজন প্রতিনিধি সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি ইউনিটের চলমান মানবিক কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি, স্বেচ্ছাসেবী কার্যক্রম, স্বেচ্ছাসেবক উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ের মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ মানবিক সেবার পরিধি সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব কে. এম. আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি জনাব এস. এ. রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব রাজীব হুমায়ুন রাজু এবং ইউনিট লেভেল অফিসার জনাব তারিকুল ইসলামসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

পরিদর্শনকালে আমেরিকান রেড ক্রসের প্রতিনিধি ইউনিটের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে মানবিক সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana