সর্বশেষ:

পাইকগাছার মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছার কপিলমুনির মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে নবনির্মিত অফিস ভবনে অনুষ্ঠিত হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট ( আরইএলআই) প্রকল্পের আওতায় এসডিএফ জেলা অফিসের সহযোগিতায় মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করার মাধ্যমে নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এসডিএফ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মকর্তা এলইএল মোঃ সালাউদ্দিন। লাইভলীহুড জেলা কর্মকর্তা তাসরিন জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাস্টার অফিসার মুরারি মোহন সরকার, সিএফসি দেবব্রত ঘোষ, সিএফ আক্তার হোসেন, সাধনা বাওয়ালী, সিএফ স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা মোঃ রাসেল, আরসিসি ম্যানেজার হাবিব রেজা, এলএসপি প্রশান্ত ঘোষ, ডাটা এন্ট্রি অপারেটর শরিফুল ইসলাম, মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির সভাপতি শিরিনা আক্তার, ক্লাস্টার সোসাইটির সভাপতি মনিরা পারভীন, সুফিয়া বেগম ও রত্না মন্ডল। উল্লেখ্য এসডিএফ ও গ্রাম সমিতির সহযোগিতায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের মাধ্যমে উৎপাদনমূখী কর্মকাণ্ডের মাধ্যমে আর্ত নির্ভরশীল হয়ে উঠেছেন এলাকার নারীরা। সমাজ উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana