সর্বশেষ:

oiprodan montriecchik tohobil theke check prodan

পাইকগাছায় প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র মানুষের মাঝে চেক প্রদান

oiprodan montriecchik tohobil theke check prodan
Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা( খুলনা)

খুলনার পাইকগাছায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঐচ্ছিক/স্বেচ্ছাধীন তহবিল হতে দরিদ্র ৩০ জন মানুষের মাঝে প্রতিজনকে ৩ হাজার করে ৯০ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত, মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ করেন ( কয়রা – পাইকগাছা ) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা নায়েবে আমির মাওলানা বুল বুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পৌর আমির ডাঃ আছাদুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, এস এম আব্দুল্লাহ আল মামুন, পৌর সেক্রেটারি মোঃ শফিয়ার রহমান, জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন ও আব্দুস সালাম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana