সর্বশেষ:

nobago judisial mejestrit masum billahr jogdan

পাইকগাছায় নবাগত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ’র যোগদান

nobago judisial mejestrit masum billahr jogdan
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় যোগদান করেছেন নবাগত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। এ উপলক্ষে সোমবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজন করা হয় মিট টুগেদার অনুষ্ঠানের।

অনুষ্ঠানে যোগদানের প্রথম দিনেই আইনজীবীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। এর আগে তিনি ঝিনাইদহের সদরে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেটএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আককাছ আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী কিশোরী মোহন মন্ডল, সাবেক সভাপতি অজিত কুমার মন্ডল, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক সুকান্ত রায়, দীপঙ্কর কুমার সাহা ও সাইফুল ইসলাম সুমন। অনুষ্ঠানে উপকূলীয় এ জনপদের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ ও সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana