সর্বশেষ:

মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থী

মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা

মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থী
Facebook
Twitter
LinkedIn

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসেন।

রোববার বেলা ৯ টার দিকে তিনি পোলেরহাট বাজার, কামলা বাজার, কচুবুনিয়া ও দৈবজ্ঞহাটি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তার ঈগল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথ সভা করেন।

এসব পথ সভায় জামিল হোসেন বলেন, ‘আমি নৌকা চেয়েছিলাম, পাইনি। নেত্রী যাকে ভালো মনে করেছেন তাকে নৌকা দিয়েছেন। নৌকার সাথে ঈগল প্রতীকের কোন বিরোধ নেই। নির্বাচনকে অংশ গ্রহণমূলক, স্বচ্ছ ও ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চিত করতে আমি প্রার্থী হয়েছি। আপনারা সকলে কেন্দ্রে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন’। এসময় তার কর্মী- সমর্থকরাও তার সাথে ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana