সর্বশেষ:

মানবাধিকার ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি: হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ডস ২০২৬ পেলেন মেহেদী আল আজাদ

Facebook
Twitter
LinkedIn

তুরান হোসেন রানাঃ

মানবাধিকার রক্ষা, সাংগঠনিক দক্ষতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ডস ২০২৬ অর্জন করেছেন তরুণ সংগঠক ও সমাজসেবক মেহেদী আল আজাদ।তিনি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বটিয়াঘাটা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, তার সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডই তাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি এনে দিয়েছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মেহেদী আল আজাদ বলেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে অনুপ্রাণিত করবে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ মনে করেন, তরুণদের জন্য মেহেদী আল আজাদের এই অর্জন একটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana