সর্বশেষ:

খুলনা জেলা পরিষদের প্রশাসক হলেন এসএম মনিরুল হাসান বাপ্পি

Facebook
Twitter
LinkedIn

তুরান হোসেন রানাঃ

খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও তৃণমূল রাজনীতির পরীক্ষিত নেতা এসএম মনিরুল হাসান বাপ্পিকে খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন এসএম মনিরুল হাসান বাপ্পি। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি খুলনার রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একইসঙ্গে তৃণমূলের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করে এই দায়িত্ব প্রদান করায় আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।তারা বলেন, এসএম মনিরুল হাসান বাপ্পির বলিষ্ঠ, দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে খুলনা জেলা পরিষদ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে। তার নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।নেতাকর্মীরা এসএম মনিরুল হাসান বাপ্পির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana