সর্বশেষ:

grened babur secon in command kala tuhin atok

শীর্ষ সন্ত্রাসী গ্ৰেনেড বাবুর সেকেন্ডইন কমান্ড কালা তুহিন অস্ত্র গুলিসহ সহ ৩ জন আটক

grened babur secon in command kala tuhin atok
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : 

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী ছয়ঘরিয়া ফারুকের কোম্পানী থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্ৰেনেড বাবুর সেকেন্ডইন কমান্ড তাওহিদুল ইসলাম তুহিন ওরফে কালা তুহিন (৩৫) সহ অপর ২ সহযোগী হাবিব শেখ (৩২) ও এম মিজানুর রহমান সুজন (৪৫)কে দেশী বিদেশী অস্ত্র, গুলি সহ গ্ৰেফতার করে যৌথবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে মঙ্গলবার রাত ১০ টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযান চলাকালীন সময়ে ধৃতদের নিকট থেকে ১টি বিদেশী নাইন এমএম বোরের পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলি, ১টি দেশীয় তৈরি পিস্তল, ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল ও ৩ কেজি গান পাউডার সহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী । ধৃত তুহিনের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বড় দক্ষিণ পাড়া, বর্তমান খুলনা কেএমপির শেখপাড়া গোলআলা মুন্সীর বাগানবাড়ি এলাকার মৃত আঃ সাত্তার বিশ্বাসের পুত্র । অপরদিকে অপর দুই সহযোগী খুলনা কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার এলাকার হালিম শেখের পুত্র হাবিব ও বাগেরহাট সদরের আফরা কালীবাড়ি বর্তমান খুলনা কেএমপির দক্ষিণ টুটপাড়া এলাকার মুক্তিযোদ্ধা কাজী জালাল উদ্দিনের পুত্র মিজানুর । অন্যদিকে তুহিনের স্থানীয় জলমা,চক্রাখালী,তেঁতুলতলা, দারোগাভিটা শান্তিনগর, রাঙ্গেমারী ও বাঁশবাড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছেন, এদের বিরুদ্ধে খুলনা জেলার একাধিক থানায় অসংখ্য মামলা রয়েছে। বটিয়াঘাটা থানায় অস্ত্রআইনে মামলা হয়েছে মামলা নং ০৫।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana