সর্বশেষ:

পাইকগাছায় ছাত্রলীগ সভা

পাইকগাছায় ছাত্রলীগের প্রস্তুতি সভায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান

পাইকগাছায় ছাত্রলীগ সভা
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান এর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সোমবার বিকালে জেলা পরিষদ মার্কেট মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগনেতা প্রভাষক আব্দুল ওহাব বাবলু,

যুবলীগনেতা সুকুমার বিশ্বাস, পরেশ মন্ডল, শফিকুল ইসলাম, নিত্যানন্দ দাশ, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, পৌর সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, ছাত্রলীগনেতা মুক্ত অধিকারী, রিপন রায়, রাফেজ ইসলাম, আবু দাউদ রনি, তাজুল ইসলাম বাপ্পি, রামকৃষ্ণ বাছাড়, ইমরান হোসেন ও সংগ্রাম। সভায় আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে ৫ম বারের প্রধানমন্ত্রী করতে ছাত্রনেতাদের প্রতি আহবান জানান এমপি প্রার্থী রশীদুজ্জামান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana