সর্বশেষ:

bnp er bikkhov michil

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল

bnp er bikkhov michil
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের সাবেক এমপি রশীদুজ্জামান এর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হকের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বুধবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে সাবেক এমপি রশীদুজ্জামানের শাস্তির দাবি জানান। এসময় অন্যান্য দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বেনজির আহমেদ লাল, তৌহিদুজ্জামান মুকুল, সাইফুল ইসলাম তারিক, আমিনুর সরদার, আনোয়ারুল কাদীর, আব্দুস সাত্তার, সাবেক কাউন্সিলর ইমরান সরদার, ডাঃ শাহাবুদ্দিন, ইব্রাহিম গাজী, হবি মোল্লা, যজ্ঞেশ্বর কার্তিক, জিয়া উদ্দিন নায়েব, রুস্তম, আনারুল, সিরাজুল ইসলাম, ইসরাফিল ও রাজিব নেওয়াজ।

উল্লেখ্য ২৩ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য থাকায় এদিন গ্রেফতারকৃত আওয়ামী লীগের সাবেক এমপি রশীদুজ্জামান কে আদালতে নেওয়া হয়। বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে বাদি পক্ষের আইনজীবী জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana