সর্বশেষ:

শিশু বায়েজিদ

শিশু বায়েজিদ হত্যা মামলার আসামি গণপিটুনিতে নিহত

শিশু বায়েজিদ
Facebook
Twitter
LinkedIn

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- পলাশবাড়ী উপজেলায় চাঞ্চল্যকর শিশু বায়েজিদ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে শেরেকুল মন্ডল (৫০) গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেরেকুল উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামি শেরেকুল সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হন। শনিবার রাতে তিনি পাশের চৌরাস্তা বাজারে যান। এসময় উত্তেজিত শত-শত নারী-পুরুষ তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে প্রকাশ্যে শেরেকুলকে পিটিয়ে হত্যা করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গণধোলাইয়ের শিকার শেরেকুলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শেরেকুলকে মৃত ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana