সর্বশেষ:

ainsringkhola o mashik sova onusthito

ডুমুরিয়া উপজেলা আইনশৃংখলা ও মাসিক সভা অনুষ্ঠিত

ainsringkhola o mashik sova onusthito
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্ময় কমিটির সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার বেলা১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য আলী আসগার।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। সভায় উপজেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের জন্য সম্প্রতি আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতির কথা উপস্থিত সদস্যবৃন্ধ তুলে ধরে বক্তব্য দেন। পুলিশের সোর্স পরিচয় দানকারীরা এদের সাথে জড়িত বলে বক্তারা উল্লেখ করেন।

প্রধান অতিথি বলেন, যত বাধাঁ আসুক আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে শক্তহাতে দমন করার জন্য নির্দেশ প্রদান করেন। দলমত নির্বিশেষে সকলে মিলে অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সভায় ১৪ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, সকল সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষানের প্রধানগণ,বি,এনপি জামাত ইসলাম সহ জোটের উপজেলা পর্যায়ের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana