সর্বশেষ:

খুলনা রেজাউল সুইমিং পুল পরিদর্শনে জেলা প্রশাসক: ব্যবস্থাপনা ও পরিবেশের প্রশংসা

Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক :

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত হঠাৎ পরিদর্শনে উপস্থিত হন খুলনা রেজাউল সুইমিং পুলে। আকস্মিক এই পরিদর্শনে তিনি পুলের সার্বিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সুইমিং পুলের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি ক্রীড়া অবকাঠামোর ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সাধারণ ব্যবহারকারীদের সুবিধা-অসুবিধা সম্পর্কেও অবহিত হন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম সাইফুল ইসলামসহ ক্রীড়াসংগঠকবৃন্দ।

পরে তিনি সুইমিং পুলের সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরিতে এ ধরনের ক্রীড়া স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে পুল এলাকায় কিছু সময়ের জন্য বাড়তি কৌতূহল ও ব্যস্ততা দেখা যায়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana