
নিজস্ব প্রতিবেদক :
গতকাল সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাইলমারা বাজারে মিথ্যা ও বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের প্রতিবাদে এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার শত শত নারী পুরুষ সহ স্থানীয় ব্যবসায়ীরা। সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য শিউলি মিস্ত্রি স্বামী দীপঙ্কর মিস্ত্রি বিভিন্ন ফেসবুক আইডি থেকে মাইলমারা এলাকার বাসিন্দা মিহির কান্তি মন্ডল এর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ভিত্তিহীন অভিযোগ তুলে পোস্ট করেন। এ ঘটনায় এলাকায় উত্তীর্ণ সৃষ্টি হলে ক্ষুব্ধ এলাকাবাসী এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কারোর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা অত্যন্ত নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। তারা এ ধরনের অপপ্রচার বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবীন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক কৌশিক রায়, গঙ্গারামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৌরভ বৈরাগী, স্থানীয় ব্যবসায়ী শ্যামল মন্ডল, সবুজ মন্ডল, সমীর মন্ডল, শর্বরী মিস্ত্রি, মানস মন্ডল, সালাম শেখ, কমলেশ মন্ডল, দিনোবন্ধু মন্ডল, মৃত্যুঞ্জয় মন্ডল, সুমন মন্ডল, নিখিল মন্ডল সহ শতশত সাধারণ মানুষ ও পথচারী। এলাকাবাসী আরো বলেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং নিরীহ মানুষকে হয়রানি স্বীকার করে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষে কামনা করেন। এ বিষয়ে ভুক্তভোগী মিহির কান্তি মন্ডল বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।















