সর্বশেষ:

নড়াইলে খাটের নিচে রাখা বস্তায় মিললো ৩৮ কেজি গাঁজা, নারী আটক

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে ওই নারীকে আটক করা হয়।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃত নারী রুচিয়া বেগম উপজেলার নড়াগাতীর থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়।

ওই গ্রামের মৃত তরিকুল সরদারের বাড়ি থেকে তার স্ত্রী রুচিয়া বেগম নামে এক নারীকে আটক করেন তারা। এরপর রুচিয়া বেগমের ঘরে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। তবে রুচিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী তার আরেক সহোযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদারকে (৩৯) পলাতক রয়েছেন।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃত ওই নারীরসহ আরো এক পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana