সর্বশেষ:

কয়রায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn

কয়রা উপজেলা প্রতিনিধি

খুলনার কয়রায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া উত্তর পাড়া গ্রাম বাসীর আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা জবেদ আলী গাজী, নাজমুল হুদা নাহিদ, রায়হান উদ্দীন, মোছাঃ জেসমিন খাতুন,মোঃ মোনতেজ গাজী, ইমান আলী গাজী

মজিবর গাজী, রাবেয়া খাতুন, ওহাব আলী গাজী, ফারুক মোড়ল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বামিয়া গ্রামের মৃত মাজেদ আলীর পুত্র মফিজুল গাজী ও তার স্ত্রী সোনিয়া খাতুন এলাকার লোকজনকে বিভিন্ন রকম হয়রানীমুলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ৩/৪ বছর পূর্বে মফিজুলের ভাই ও তার স্ত্রী ও মেয়েকে সন্ত্রাসীরা রাতের আধাঁরে হত্যা করে মফিজুল এলাকার লোকজনকে ভয় দেখায় যে তাদের এই মামলায় আসামী করা হবে। তাদের এই একটি পরিবারের নিযাতনে এলাকার লোকজন অতিষ্ঠ। মানববন্ধন থেকে মফিজুল ও তার স্ত্রী কর্তৃক দায়ের করা মিথ্যে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে খুলনা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।মানববন্ধনে বক্তারা মফিজুল ও তার স্ত্রীর মিথ্যা মামলা ও প্রতারণা থেকে বাঁচতে চান। সমাজের নিরিহ মানুষের হয়রানির প্রতিবাদ জানান তারা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana