
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা) ।
খুলনার পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২ মে শনিবার বিকালে উপজেলার নতুন বাজার প্রধান সড়কে গদাইপুর ব্লাড ব্যাংক এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। গদাইপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম মোখলেছুর রহমান কাজল এর সভাপতিত্বে ও শেখ কামরুল হাসান এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বিএনপি নেতা পার্থ সারথি সরকার, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নূরালী মোড়ল, কাজী শুভ, গদাইপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী কাকলী আক্তার,
সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, জরিনা বেগম, রত্না, বৈশাখী ইসলাম, রোকেয়া, উর্মী, তামান্না, পিয়ারী, সালমা, মর্জিনা, আছিয়া, জেসমিন ও সোমা। কর্মসূচির শুরুতেই একটি বিক্ষোভ মিছিল গদাইপুর মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মহিলা দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যানার নিয়ে অংশ গ্রহণ করে। মানববন্ধন ও সমাবেশে বক্তারা অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান















