
খুলনা জেলা প্রতিনিধি:
খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে তাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তার দ্রুত সুস্থতা কামনা করেছেন খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম (শাহীন), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীসহ অন্যান্য নেতারা তার আশু আরোগ্য কামনা করেন।
বিবৃতি প্রদানকারীদের মধ্যে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম ও মফিজুর রহমান টুকু, মোঃ মনিরুজ্জামান মনির; সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মোঃ শাহনেওয়াজ, মোঃ কামরুল ইসলাম, মারুফা বেগম;
সহ-সাধারণ সম্পাদক এস এম শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মোঃ সাব্বির আহম্মদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম, মোঃ রিপন হোসেন; কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম ও সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন;
সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল; সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু; দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও মোঃ রোমেল;
এছাড়াও আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস;
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা ইরানী পারভীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার;
এবং নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার, মোঃ সবুজ খান, মোঃ আব্দুর রউফ, বাবু অধিকারী, মোঃ আল আমিন, মোঃ ইদ্রিস আলী ও অলি আমিন হক।
নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।














