সর্বশেষ:

নববর্ষের শুভেচ্ছা জানালেন মেহেদী আল আজাদ, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়েবুর রহমান

Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধি:

পহেলা বৈশাখ উপলক্ষে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী আল আজাদ।

তিনি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আসন্ন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়েবুর রহমানের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মেহেদী আল আজাদ বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি নতুন আশা, সম্ভাবনা ও ঐক্যের বার্তা নিয়ে আসে। পুরোনো সব গ্লানি ভুলে নতুন উদ্যমে দেশ ও সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, তৈয়েবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি জনগণের সমর্থন প্রত্যাশা করেন।

বার্তার শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সফলতা, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana