সর্বশেষ:

নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বাঙালির প্রাণের এ উৎসবে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মোঃ আল-আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান (মনা), উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।এছাড়া আয়োজনের অংশ হিসেবে ডাকবাংলো চত্বরে গ্রামীণ মেলা ও বিভিন্ন স্টল বসানো হয়। ঐতিহ্যবাহী লাঠিখেলা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana