সর্বশেষ:

পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা) ।

খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব,

দেবাশীষ সরদার, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, শেখ খোরশেদুজ্জামান, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, এসডিএফ এর জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান, এসডিএফ এর লাইভলীহুড কর্মকর্তা তাসরিন জামান, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, প্রকাশ ঘোষ বিধান, আসাদুল ইসলাম, আবুল হাশেম ও এম জালাল উদ্দীন।সভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana