সর্বশেষ:

khulna zelar shrestho uno nirbachito

পাইকগাছার ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী খুলনা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

khulna zelar shrestho uno nirbachito
Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )

জাতীয় শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে খুলনা জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)” হিসেবে নির্বাচিত হয়েছেন পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তাঁর এ অর্জনে উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

khulna zelar shrestho uno nirbachito

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তোলা, সুশাসন নিশ্চিতকরণ, সততা, দক্ষতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননায় ভূষিত হন। সংশ্লিষ্ট মহলের মতে, তাঁর নেতৃত্বে পাইকগাছা উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সচেতন মহল এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা মনে করেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীলতা ও মানবিক প্রশাসনিক কর্মকাণ্ড ভবিষ্যতেও পাইকগাছা উপজেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। স্থানীয়দের ভাষ্য, একজন কর্মমুখী ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওয়াসিউজ্জামান চৌধুরী ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। শিক্ষা খাতে তাঁর নানা উদ্যোগ, সময়োপযোগী পদক্ষেপ এবং শিক্ষাবান্ধব কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এদিকে, তাঁর এ সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। অনেকে এটিকে পাইকগাছা উপজেলার জন্য গর্ব ও সম্মানের অর্জন হিসেবে উল্লেখ করেছেন। উপজেলাবাসী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের আরও সফলতা কামনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana