সর্বশেষ:

khudro rin bitoron sova

ডুমুরিয়ায় হতদরিদ্র ২৬ পরিবারকে স্বাবলম্বী করতে ১৩ লাখ ২৩ হাজার নগদ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

khudro rin bitoron sova
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

ডুমুরিয়ায় সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক উপজেলার সাহস,শরাফপুর , ভান্ডারপাড়া ও ডুমুরিয়া সদর ইউনিয়ন সহ মোট চারটি ইউনিয়নে ২৬ পরিবারকে স্বাবলম্বী করতে এক বছর মেয়াদী ১৩ লাখ ২৩ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে ।

হাঁস-মুরগি,গবাদিপশু পালন,ক্ষুদ্র ব্যবসা, মৎস্য চাষ করে নিজেদের পরিবারের স্বচ্ছলতা ফেরানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে চলমান এ বিতরণ করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঋণ বিতরণ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঋণ বিতরণ সভায় সভাপতিত্ব করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অছের আলীসহ ঋণ বিতরণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana