সর্বশেষ:

পাইকগাছার বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় সৌদি খেজুর বিতরণ

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে সৌদি খেজুর। ১৪ মার্চ শনিবার সকালে উপজেলার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এর পরামর্শক্রমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলার ৭৭টি এতিমখানা মাদ্রাসা লিল্লাহ বোডিং এ সৌদি খেজুর বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ,

পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মিরাজুল ইসলাম মিরাজ ও জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। উল্লেখ্য সৌদি বাদশার উপহার হিসেবে বিতরণকৃত খেজুর গত ১৩ মার্চ পাইকগাছা উপজেলা প্রশাসনের কাছে পৌছায়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana