
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় আজহারুল ইসলাম বাবু (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।শুক্রবার রাত দেড়টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজহারুল ইসলাম উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে।
শুক্রবার রাতে নিজ বসতবাড়ির রান্না ঘরের আড়াই গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ওই করে ওই যুবক । প্রেমঘটিত বিয়ে নিয়ে দুই পরিবারের সাথে পারিবারিক কলহের কারণে যুবক আজহারুল ইসলাম বাবু আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করছে অনেকেই। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি গোলাম কিবরিয়া।














