
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )
সুন্দরবন উপকূলীয় গড়ইখালীতে কোটি টাকার বেশি ব্যয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কারে বদলে যাবে গ্রামীণ জীবন।পাইকগাছায় বিশ্বখাদ্য কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশিলন ১কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে শিবসা নদীর ভাঙন কবলিত গড়ইখালীর ৪ ও ৫ ওয়ার্ডস্থ কুমখালীর খুদখালী হতে গাংরক্ষী বাজার পর্যন্ত টেকসই এ প্রকল্পটি সমাপ্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গত ২ ডিসেম্বর থেকে দুর্যোগ ঝুঁকিহ্রাস (ডিআরডি) উন্নয়ন প্রকল্পে ২১৫ কি. মিটার দৈর্ঘ্য ও ৪৮৮ মি. প্রস্থ বেড়িবাঁধে মাটিদ্বারা সংস্কার কাজ শুরু হয়। গড়ইখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তদারকিতে কয়রা উপজেলার মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ উন্নয়ন প্রকল্পটি সম্পন্ন করেছেন।
বর্ষা মৌসুমের পূর্বে ঝুঁকিপূর্ণ এ ভেড়িবাঁধে মাটিদ্বারা সংস্কার হওয়ার এলাকার মানুষ অনেকটা স্বস্তি পেয়েছেন। এ নিয়ে গড়ইখালী’র ৫নং ওয়ার্ড সদস্য রমেশ চন্দ্র বর্মন এলাকাবাসী পক্ষে সুশিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ইতোপূর্বে প্রাকৃতিক দুর্যোগ বা ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে নদী তীরবর্তী একমাত্র রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে পড়ে। এখন রাস্তাটি সংস্থার হওয়াতে যাতায়াত ব্যবস্থা যথেষ্ট ভালো হলো ও একই সাথে উপকূলের গ্রামগুলোর মানুষের সহায়-সম্পদ ঝুঁকিমুক্ত থাকবে। এ সম্পর্কে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু জানান, সুশিলন এ রাস্তাটির সাথে হোগলাচকের মনিবাড়ী হতে বাইনবাড়ীয়া ব্রীজ অভিমুখি আরোও একটি রাস্তা মাটিদ্বারা সংস্কার করেছেন। দু’টি রাস্তা সংস্কারে যাতায়াত ব্যবস্থার যেমন উন্নতি হবে, তেমনি প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় গড়ইখালীর বিভিন্ন গ্রামের মতো কয়রার উপজেলার অনেক গ্রাম ঝুঁকিমুক্ত থাকবে।














