সর্বশেষ:

ঘেরের বিরোধে হ্যাট্রিক সংবাদ সম্মেলন পাইকগাছায় ইউনিয়ন জামায়াতের আমীরের পাল্টা সাংবাদিক সম্মেলন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরের জমির বিরোধে হ্যাট্রিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১১ মার্চ বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সোলাদানা ইউনিয়ন জামায়াতের আমীর ভিলেজ পাইকগাছার বাসিন্দা পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম ও আবুল হাসান যৌথভাবে ঘের মালিক রেজাউল করিমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন।

এর পূর্বে একই স্থানে ঘের মালিক রেজাউল করিম প্রতিপক্ষ বিল্লাল মোল্লা – আবুল কালাম একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।এ নিয়ে গতকাল তৃতীয় বার সাংবাদিক সম্মেলন করেন জামায়াত আমীর শফিকুল ইসলাম ও আবুল হাসান।লিখিত বক্তব্যে তারা জানান, পৌর সদরের বাসিন্দা প্রভাবশালী ঘের মালিক রেজাউল করিম একজন আওয়ামীলীগের সন্ত্রাসী। সে প্রভাব খাটিয়ে সম্প্রতি পারিশামারি মৌজায় বিল্লাল- কালাম সরদারের ডিড ও রেকর্ডিয় ৩২ বিঘা জমির ঘেরের বাঁধ কেটে জোর করে দখল চেষ্টা করেন।

আমি ও হাসান তার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে জমি ও ডিড মালিকের পক্ষে কথা বলি। সে কারণে রেজাউল করিম উদ্দেশ্য মূলক ভাবে স্থানীয় এমপিকে জড়িয়ে ঘের সংক্রান্ত বিরোধে আমাদের দু’জনের নামে কথিক চাঁদাদাবির কথা বলে ফাঁয়দা লুটতে চাইছে।তাই সাংবাদিকদের প্রকৃত ঘটনা তুলে ধরতে তার অবৈধ কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ করছি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana