সর্বশেষ:

কয়রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

কয়রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এনামুল হক নামে এক বিদ্যুৎ কর্মচারী ( শ্রমিক)’র করুণ মৃত্যু হয়েছে। সে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে।এনামুল কয়রা পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তিভিত্তিক লাইন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে ঘটনার দিন ২ মার্চ সোমবার সকাল ১০ টার দিকে মদিনাবাদ গ্রামের জৈনক ব্যক্তির বসতবাড়িতে বৈদ্যুতিক মিটার সংযোগের কাজ করছিল। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এনামুল হক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা হাসপাতালে ছুটে আসেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana