সর্বশেষ:

রমজান উপলক্ষে বটিয়াঘাটায় সুলভ মূল্যে সবজি, মাছ ও ডিম বিক্রয় অভিযান

Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা), ১ মার্চ — পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে আজ সকাল ৯টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে সবজি, মাছ ও ডিম বিক্রয় অভিযান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামানের আয়োজনে পরিচালিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সাধারণ মানুষ স্বল্প মূল্যে নিত্যপণ্য ক্রয়ের সুযোগ পান। বাজারদর নিয়ন্ত্রণ ও নিম্নআয়ের মানুষের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক খন্দকার, উপজেলা সাধারণ সম্পাদক, বিএনপি; রুহুল মোমিন লিটন, সভাপতি, জলমা ইউনিয়ন বিএনপি; আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana