সর্বশেষ:

খুলনায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত মামুনকে ঢাকায় প্রেরণ

Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে আহত মামুন মোল্লাকে রবিবার রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি মধুপুরের খালের মাথা এলাকার সরবেত মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মধুপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন মামুন মোল্লা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর থাকা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ শহিদুল্লাহ জানিয়েছে, বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে মামুন মোল্লা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana