সর্বশেষ:

পাইকগাছার লতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার লতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লতা ইউনিয়ন শাখার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকালে কাঠামারী বাজারে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ হারুনর রশিদ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারী মাহমুদুল হাসান কায়ুম, ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ নফোর আলী, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ জিল্লুর রহমান, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহাবুদ্দিন গাজী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আলামিন সরদার, ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি শাহরিয়ার রহমান তুরাব, কাঠামারী বাজার কমিটির সভাপতি মনিরুল বিশ্বাস, সম্পাদক হাফিজুল গাজী, মোঃ রওশন আলী শেখ, ইমান গোলদার, সামাউল গাজী, শেখ শফিয়ার রহমান ও জাকির হোসেন।

পরবর্তীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাঠামারী বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা হয়। রমজানের পবিত্রতা রক্ষা ও জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana