সর্বশেষ:

মুলশ্রীতে মাসব্যাপী ইফতার আয়োজন: দ্বীনি আবহে মুখর শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল, মুলশ্রী চর ও মধুপুর এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এলাকার কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মারুফ শিকদারের পক্ষ থেকে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

রমজানের প্রথম দিন থেকেই প্রতিদিন শতাধিক রোজাদারের জন্য নিয়মিত ইফতারের সুব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, দিনমজুর, এতিম ও অসহায় মানুষসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা এই আয়োজনে অংশ নিচ্ছেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করার দৃশ্য প্রতিদিনই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

আসর নামাজের পর থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে জমতে শুরু করে রোজাদারদের উপস্থিতি। পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন, দোয়া ও সংক্ষিপ্ত বয়ানের মাধ্যমে পুরো পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক আবহে ভরপুর। সূর্যাস্তের প্রাক্কালে খেজুর, ছোলা, মুড়ি, ফলমূলসহ নানা ধরনের ইফতার সামগ্রী পরিবেশন করা হলে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী দৃশ্য।
স্থানীয়রা জানান, এমন ধারাবাহিক ও সুসংগঠিত মাসব্যাপী ইফতার আয়োজন এলাকায় বিরল। তারা বলেন, “রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এই আয়োজন আমাদের মাঝে সেই চেতনাকে জাগ্রত করেছে। সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার যে শিক্ষা ইসলাম দেয়, তার বাস্তব প্রতিফলন ঘটছে এখানে।”

মাদ্রাসার মোহতামিম মুফতি রেজওয়ানুর রহমান কাসেমী জানান, শুধুমাত্র ইফতার বিতরণই নয়—রমজানের তাৎপর্য তুলে ধরে নিয়মিত আলোচনা ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে। এতে তরুণ প্রজন্ম দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠছে এবং মাদ্রাসাকেন্দ্রিক সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে।আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে মানবিক ও দ্বীনি মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এলাকার মুসল্লি ও সর্বস্তরের মানুষ মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন—আল্লাহ তাআলা যেন মারুফ শিকদারের এই মহতী উদ্যোগ কবুল করেন, তার ব্যবসা-বাণিজ্যে বরকত দান করেন এবং তাকে সুস্থতা ও নেক হায়াত দান করেন।মুলশ্রী আজ রমজানের এই বরকতময় আয়োজনে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে ইফতারের প্রতিটি দোয়া ও প্রতিটি কণ্ঠস্বর মিলিত হচ্ছে মহান প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana